Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপড়াশোনাশিক্ষাসরকার

সশরীরে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ থেকে

করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে।

বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button