Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপসরকার

ব্রিটেনের পার্লামেন্ট হাউজ অব কমন্সে বক্তব্য দেন ভলোদিমির জেলেনস্কি

ব্রিটেনের পার্লামেন্ট হাউজ অব কমন্স বা নিম্নকক্ষে বক্তব্য দেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাজধানী কিয়েভ থেকে হাউজ অব কমন্সে অনলাইনে বক্তব্য রাখেন তিনি। সবাই মুগ্ধ হয়ে শুনলেন তার কথা শুনে দাঁড়িয়ে অভিবাদন জানালেন।মঙ্গলবার আইনপ্রণেতাদের উপস্থিতিতে এদিন কানায় কানায় ভর্তি ছিল পার্লামেন্ট। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেই ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

বক্তব্যের শুরুতেই তার দেশে রুশ আগ্রাসনের ভয়াবহ চিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই যন্ত্রণায় কাতার হচ্ছি। এই যুদ্ধ শুরু করিনি আমরা। তারপরও এগিয়েছে। বোমা পড়ছে স্কুলে। গির্জা ধ্বংস করছে। এমনকি শিশুদের হাসপাতালে হামলা হচ্ছে। ইউক্রেনের কিছু অংশে খাবার এবং পানির কিছু সংকট দেখা দিয়েছে।

এই যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সহায়তার কথা তুলে দেশটিকে ধন্যবাদ জানাতে ভুলেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়াকে আরও চাপে ফেলতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইউক্রেনের আকাশকে নো-ফ্লাইজোনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ইউক্রেন মুক্তির পথ বেছে নিয়েছে।

প্রেসিডেন্টে জেলেনস্কির বক্তব্য শেষে পার্লামেন্টের লর্ড এবং সংসদ সদ্যসরা দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান। এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button