Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

ফারজানা হক ও শামিমা সুলতানার ব্যাটে ম্যাচের শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু, সে ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল লাল-সবুজের দল।
এর আগে প্রথম ম্যাচে আশা জাগিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল নিগার সুলতানার দল।ডানেডিনে আজ বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। ওই ম্যাচটিতেই দারুণ শুরুর পরেও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি। থমকে যায় মাত্র ১৪০ রানে। কিন্তু, শুরুটা দারুণ করেন ফারজানা ও শামিমা। শুরুর জুটিতে দুজন তোলেন ৫৯ রান। এ দুজন ফিরলেই মূলত ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে।

ব্যাট হাতে ফারজানা উপহার দেন বিশ্বকাপে দেশের হয়ে প্রথম হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ৩৩ রান করেন শামিমা। বাকিরা সবাই ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। দুজন ১০-এর ঘর পার করতে পারলেও বাকিদের স্কোর ছিল ১০-এর নিচে। ১৪১ রান তাড়া করতে নেমে ৪২ বল বাকি রেখেই নিউজিল্যান্ড জিতে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন সুজি বেটস। ম্যাচ সেরাও হয়েছেন সুজি। ডিবাইন করেন ১৬ বলে ১৬ রান। অ্যামিলিয়া কার করেন ৪৭ রান।

সংশ্লিষ্ট খবর

Back to top button