Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে।

রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে।

আগের দিন শনিবার (৪ মার্চ) করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রামের ২ জন ও খুলনা বিভাগের ২ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button