Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র দখলের পথে রুশ সেনারা: যুক্তরাষ্ট্র

লিন্ডা জানান, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে অবস্থান করছে। লিন্ডা কেন্দ্রটির নাম উল্লেখ না করলেও ইউক্রেনের পারমাণবিক জ্বালানি কমিটি এনারগোয়াটমের মতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।

পারমাণবিক কেন্দ্র দখলে সামান্য ভুলে ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এমন পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লিন্ডা অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনকে।

এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানান থমাস গ্রিনফিল্ড।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button