Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবাংলাদেশবিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের: হাইকোর্টের রায়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলে ঘোষণা দেন আদালত।

আদালত বলেন, নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত অবৈধ। আদালতের এই রায়ের ফলে জায়েদ খানই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকছেন।  এদিকে নিপুণ আক্তারের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়। ভোর রাতে ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আপিল করলে পুনরায় ভোট গণনা করা হয়। সেখানেও ফলাফল একই আসে। এরপর পরাজিত প্রার্থী নিপুন আক্তার  নির্বাচনের পর জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। অন্যদিকে জায়েদ বলেন, সব অভিযোগ মিথ্যা।

বাংলা টিভি/ তানজিল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button