Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে

এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সারাদেশে সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশের সকল সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মঙ্গলবার (১ মার্চ) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গ্যাস রেশনিং এর কথা বলে গত বছরের সেপ্টেম্বর মাসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, আমাদের সেই সময় বলা হয়েছিল গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধের এই সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। এখন তো আরও এক ঘণ্টা বাড়ালো। তার অর্থ দাঁড়ায়— গ্যাসের সংকটের সমাধান তো হয়নি, বরং আরও বেড়েছে।

বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ারে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button