Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো.আলমগীর, আনিছুর রহমান, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারগণ। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় প্রশান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন বললে একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। আমাদের কমিশনে মিটিং করে আমরা ওয়ার্কআউট করব। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আশা করছি এই নির্বাচন কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button