Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগজাতীয় নির্বাচননির্বাচনসরকার

জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে: কাদের

আগামী জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে, নিজ সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনগুলোর চেয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। এজন্য, তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করে, নির্বাচনে জয়ের লক্ষ্যে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান কাদের। তিনি আরো বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি। 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য  আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button