আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধের সিদ্বান্ত

ইউক্রেনে হামলার জেরে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন এবং গ্রীসসহ ইউরোপীয়নের দেশগুলো।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো নিষিদ্ধের বিষয়ে একমত হয়েছে। তবে এখনই রাশিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে না। এই পদক্ষেপের ফলে বিশ্ববব্যাপি রাশিয়ার কার্যক্রম পরিচালনা ক্ষমতা হ্রাস পাবে এবং বিশ্ব অর্থনীতিতে ও প্রভাব পড়বে। দেশগুলো এক যৌথ বিবৃতিতে জানায়, ‘রাশিয়াকে আন্তর্জাতিক অর্থপ্রবাহ থেকে বিচ্ছিন্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রাশিয়ার সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন বলেন, সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে দেশটির অর্থনীতি পাঁচ শতাংশ কমতে পারে।



