Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

বঙ্গবন্ধু: মহাজীবনের মহাপট’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন

জাতির পিতার জীবন ভিত্তিক বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্রল পেইন্টিং “বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিত্রকর্মটির ভূয়সী প্রশংসা করে বলেন,শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের সংগ্রাম থেকে অর্জনের ইতিহাস। শুধু বর্ণমালা না,শিল্পীর তুলিতেও মানুষ এটা দেখতে পারবে,উপলব্ধি করতে পারবে,জানতে পারবে,শিখতে পারবে।জাতির পিতার বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবনকে তুলে ধরে এ স্ক্রল পেইন্টিং করেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।

“বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সবচেয়ে বড় পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্রকর্মটি পক্ষকালব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ সুবর্ণ সময়কে স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের মানুষকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

বাংলাটিভি/জাবেদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button