
দেশে একদিনে করোনা আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ৭৫৯ জন।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮ হাজার ৩০৫ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ শতাংশ। করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪১ হাজার ৮১৬। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ২৪ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ০০ হাজার ৪২৫ জন । গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ হাজার ৩৪৩ জন।



