Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিনে ২০৭ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্ট প্রথম দিনে বোলারদের বধ্যভূমি মনে হওয়া টেস্টে  দ্বিতীয় দিনে এসে পড়েছে ১২ উইকেট।  তবে এখন পর্যন্ত ম্যাচে কিছুটা সুবিধাজনক অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে আছে ২০৭ রানে। ৩ উইকেটে ২৩৮ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা। তবে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ৩৬৪-তেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নেইল ওয়েগনার ১০২ রানে ৪ উইকেট নেন ও ম্যাট হেনরি ৯০ রানে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও। ৯১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা। সেখান থেকে দলের হাল ধরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম আর ড্যারেল মিচেল, ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। গ্র্যান্ডহোম ৫৪ আর মিচেল ২৯ রানে অপরাজিত আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button