Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

শুক্রবারও সারাদেশে করোনার টিকাদান কেন্দ্র খোলা থাকছে

শুক্রবার সরকারি ছুটির দিনেও সারা দেশে করোনার টিকাদান কেন্দ্র খোলা থাকবে এবং টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র বা বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়।

আগামী শনিবার সারা দেশে ১ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। ওই দিনের ভিড় কিছুটা কমাতে শুক্রবারও টিকাদান কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব মো. শামসুল হকের পাঠানো নির্দেশনায় বলা হয়, ২৬ ফেব্রুয়ারি (শনিবার) গণটিকাদান কার্যক্রম ঘিরে দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টিকার জন্য টিকাদান কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণে শুক্রবারও সারা দেশের কোভিড-১৯ টিকাদান কেন্দ্র খোলা রাখা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button