Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

আফগানিস্তানকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ

আফিফ – মিরাজের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সপ্তম উইকেটে রেকর্ড ১৭৪ রানের জুটি গড়েন আফিফ ও মিরাজ।

সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এক ওভার বাকি থাকতে মাত্র ২১৫ রানের অলআউট হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ৬৭ রান করেন নাজিবুল্লাহ জারদান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ নেন তিনটি এবং সাকিব, তাসকিন ও শরিফুল নেন দুইটি করে উইকেট। ২১৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে মধ্যে চার উইকেট হারায় বাংলাদেশ। অনেকটা খাদের কিনারা থেকে দলকে টেনে নিয়ে ১৭৪ রানে জুটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় আফিফ মিরাজ জুটি। যা সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এবং বিশ্বের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে আফিফ খেলেন ৯৩ রানের ইনিংস। মিরাজের ব্যাট থেকে আসে ৮১ রান। আফগান বোলার ফারুকি নেন চার উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

  বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button