Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যক্রিকেটখেলাধুলাবাংলাদেশ

শরিফুল-মুস্তাফিজে স্বস্তিতে বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নেমে বেশ চাপেই আছে আফগানিস্তান। শুরুতে মুস্তাফিজুর রহমান ও পরে শরিফুল ইসলামের আঘাতে তারা আছে কিছুটা অস্বস্তিতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২০ ওভার শেষে ৭৪ রান করতে ২ উইকেট হারিয়েছে আফগানিস্তান।

উদ্বোধনী জুটিতে ১১ রান তোলার পর এগিয়ে এসে মারতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ, কিন্তু বলে ব্যাটে ঠিকমতো লাগেনি। অনেক উঁচুতে ওঠা ক্যাচ মিড অনে ধরেন তামিম। ১৪ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান গুরবাজ।

গুড লেংথের বলটা ডানহাতি ইব্রাহিমের উইকেট থেকে বেরিয়ে যাচ্ছিল, কাভার ড্রাইভ করতে গিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু ব্যাটের কানায় লেগে স্লিপে ইয়াসিরের হাতে ধরা পড়লেন ইব্রাহিম।

প্রথম উইকেট হারানোর পর ৪৪ রানের জুটি পায় আফগানিস্তান। ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠছিলেন ইব্রাহিম ও রহমত। জুটিটা ভাঙেন শরীফুল। ২৩ বলে ১৯ রান করে আউট হয়েছেন ইব্রাহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ বলে ৩২ রান করে রহমত শাহ ও ১৯ বলে ৯ রান করে অপরাজিত আছেন হাশমতুল্লাহ।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button