Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে পাঠদান শুরু

এক মাস পর আজ (২২ ফেব্রুয়ারি) থেকে স্কুলগুলোতে সশরীরে পাঠদান শুরু হলো।বন্ধ থাকা স্কুলগুলো শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়েছে।

স্কুল খোলায় খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শ্রেণিকক্ষে ফিরে উচ্ছ্বসিত শিক্ষকরাও। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, শুধুমাত্র তারাই শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস করতে পারছেন। বাকিদের ক্লাস করতে হচ্ছে অনলাইনে।

এক মাস পর সশরীরে শ্রেণিকক্ষে ফিরতে পেরে খুশি সবাই। অনেক দিনের জমানো কথার আড্ডা জমিয়েছেন অভিভাবকরা। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন শিক্ষার্থীরা।

এর আগে, প্রতিষ্ঠান খোলার পর কীভাবে চলবে, সে বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ২০টি নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button