Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

ক্রিকেটের প্রথম স্কোয়ার্ডে ২৩ সদস্যের নাম ঘোষণা বিসিবির

অনেকদিন ধরেই চলছিল আলোচনা। শুরু হবে করেও হচ্ছিল না বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই দলটির নাম ও ক্যাম্পের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

সদ্য শেষ হওয়া বিপিএল ও এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা এই দলের জায়গা পেয়েছেন। এ ছাড়া আছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাও। বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, মো. তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসাইন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button