
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে যেসব নাম প্রস্তাব এসেছে, তাদের তালিকা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিকেলে, বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির তৃতীয়দফা বৈঠক শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব এসময় আরও জানান, ইসি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেনি, তাদের জন্য আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। এর আগে বৈঠকে আসা বিশিষ্টজনরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ এবং গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে রাখার প্রস্তাব করেছেন তারা।
বাংলাটিভি/শহীদ



