
এক মাস পর এক দিনে শনাক্ত রোগী ৫ হাজারের নিচে নেমেছে, শনাক্তের হার নেমেছে ১৫ শতাংশের নিচে।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ,যা গতকাল ছিল ১৫ দশমিক ৫০ শতাংশ। নতুন শনাক্তদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।একদিনে দেশে ২৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৮১৯ জন।নতুন ১৩ হাজার ৮৫৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
বাংলাটিভি/শহীদ



