Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

দ্বিতীয় দিনের নিলাম শুরু

শুরু হয়েছে আইপিএলের এবারের আসরের দ্বিতীয় দিনের নিলাম। শুরুতেই নিলামে উঠেছিল দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামের নাম।

মারক্রামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দিনের শুরুতেই নিলামে উঠেছিল শিখর ধাওয়ানের নাম। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এ আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের দ্বিতীয় বিক্রিত নাম রবিচন্দ্রন অশ্বিন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার ৫ কোটি রুপিতে তিনি গেছেন রাজস্থান রয়্যালসে।

দুই বছর আগের অর্থাৎ ২০২০ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স। তাকে সাড়ে ১৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এ আসরেও তাকে নিয়েছে কলকাতার ক্লাবটি,তবে এবার তার পেছনে তাদের খরচ হয়েছে মাত্র ৭ কোটি ২৫ লাখ রুপিতে।

আইপিএলের গত আসরে কাগিসো রাবাদা খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসে। আর ট্রেন্ট বোল্ট খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এ দুজনকেই ধরে রাখা হয়নি। এবারের নিলামে নতুন দলও পেয়ে গেলেন তারা। রাবাদে গেলেন পাঞ্জাব কিংসে ও বোল্ট রাজস্থান রয়্যালসে।

আইপিএলের এবারের আসরে নতুন দুই দল লখনৌ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটানস। এদের মধ্যে এবারের নিলামে প্রথম প্লেয়ার কিনেছে গুজরাট। ৬ কোটি ২৫ লাখ রুপিতে তারা দলে নিয়েছে মোহাম্মদ শামিকে। শামির আগে শ্রেয়াস আয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগের আসরে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাকে ধরে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। এবার নতুন দলে গেলেন তিনি। ৬ কোটি ২৫ লাখ রুপিতে তানে দলে ভিড়িয়েছে দিল্লি।

বাংলাটিভি/জাবেদ‍

 

সংশ্লিষ্ট খবর

Back to top button