Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধবাংলাদেশ

টিএসসির পাশে মিলল দুই নবজাতকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে (সোহরাওয়ার্দী উদ্যানের প্রাচীরসংলগ্ন) পরিত্যক্ত বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ওই মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন গণমাধ্যমকে বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট থেকে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। কে বা কারা তাদের ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে,নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।

শাহাবউদ্দিন আরও বলেন,হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাটিভি/জাবেদ ‍

 

সংশ্লিষ্ট খবর

Back to top button