Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

ইসি গঠনে বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির বৈঠক

নতুন নির্বাচন কমিশনে যাতে বিতর্কিত কোন ব্যক্তি জায়গা না পায়, সে আহবান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে শনিবার সার্চ কমিটির সঙ্গে দু’দফা বৈঠক করেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের তারা জানান, বৈঠকে ইসি নিয়োগে রাজনৈতিক সুবিধা নেয়া কারো নাম প্রস্তাব না করার জন্যও মতামত দেয়া হয়েছে। এছাড়া সার্চ কমিটিতে সুপারিশ করা নামগুলোর তালিকা প্রকাশেরও আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউন্জে দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠকে বসে, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সার্চ কমিটির বৈঠকে প্রথম সেশনে শুরু হয়, সকাল সাড়ে ১১টায়। এতে অংশ নেন ১৪জন বিশিষ্ট নাগরিক। ইসি নিয়োগে কমিটির সাথে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে, সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন বিশিষ্টজনরা। এসময় তারা জানান, নতুন নির্বাচন কমিশনে যেন বিতর্কিত কোন লোক না থাকে সে বিষয়ে মতামত দিয়েছেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে, সরকারি সুবিধাভোগী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তির নাম যেন রাষ্ট্রপতির কাছে পাঠানো না হয়, সে ব্যাপারেও লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

সার্চ কমিটির সঙ্গে এ বৈঠকে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিদের নতুন নির্বাচন কমিশনে রাখার বিষয়টিও উঠে এসেছে

পরে দুপুরে দ্বিতীয় সেশনে বৈঠক করে সার্চ কমিটি। বৈঠক শেষে বিশিষ্টজনেরা বলেন, নতুন ইসি গঠনে প্রস্তাবিত নামগুলো প্রকাশের আহবান জানানো হয়েছে।গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে সবদিক বিবেচনা করে সতর্কভাবে ইসি গঠনের পরামর্শ দিয়েছে বিশিষ্টজনেরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button