Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০

দক্ষিণ আমেরিকার পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

এছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থানার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button