Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকআইন-বিচারইউরোপযুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে এখনো কূটনৈতিক আলোচনার পথ খোলা

ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজোভ বলেছেন, কূটনীতির মাধ্যমে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট কমানো সম্ভব বলে বিশ্বাস করে রাশিয়া। তিনি বলেন, মস্কোর কোথাও হামলা চালানোর ইচ্ছা নেই। তবে সতর্কতা জারি করে বলেন, এমন কোনো উসকানিমূলক আচরণ করা ঠিক হবে না, যাতে রাশিয়া মনোভাব পরিবর্তন করে।

ইউক্রেন নিয়ে এখনো কূটনৈতিক আলোচনার পথ খোলা আছে। এ আলোচনায় সুফল আসতে পারে। তিনি বলেন, সমঝোতায় আসার জন্য যেকোনো আলোচনার ক্ষেত্রে ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ ইস্যুকেই গুরুত্ব দিচ্ছে রাশিয়া। তিনি বলেন, ‘আমরা বিষয়টি ভুলে যাব না এবং ভুলেও থাকতে পারব না। পাঁচ ধাপে এভাবে ন্যাটোর সম্প্রসারণ আমাদের কাছে অপ্রত্যাশিত।

ইউক্রেন নিয়ে গত সোম ও মঙ্গলবার দফায় দফায় কূটনৈতিক তৎপরতার পর গতকাল বুধবার এমন মন্তব্য করলেন ইইউতে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজোভ।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে।

ইউক্রেন নিয়ে এমন উত্তেজনার মধ্যে রাশিয়ার বড় ধরনের সামরিক মহড়ার খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের উত্তর সীমান্ত লাগোয়া দেশ ও মিত্র বেলারুশের সঙ্গে রাশিয়ার ওই মহড়া আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছে, ১০ দিনের এই যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার ৩০ হাজার সেনা অংশ নেবেন।

বেলারুশে রাশিয়ার সামরিক মহড়া ইউক্রেন নিয়ে সংঘাতে ‘উত্তেজনা বাড়ানোর’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, চলমান উত্তেজনাকে আরও বাড়িয়েছে এ মহড়া।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button