
উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। রাতভর বৃষ্টির মতো পড়েছে কুয়াশা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
জানা গেছে, সোমবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শৈত্য প্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এদিকে শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
এছাড়া দিনাজপুরে ৯, রংপুরে ১০, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৪, নওগাঁয় ১০, রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাটিভি/জাবেদ



