Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

নারায়ণগঞ্জে শীতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষ

শীতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষ। দিনে যেমন তেমন, রাত কাটে নিদারুন যন্ত্রনায়। বিশেষ কোরে বয়স্ক ও শিশুদের ভোগান্তি সিমাহীন। কারোরই জুটছেনা শীতের কাপড়। এমতাবস্থায় সরকার ও বিত্তবানদের দিকে তাকিয়ে আছে পথের ধারে বসবাসকারী এসব ছিন্নমূল মানুষ।

ঘড়ির কাটায় রাত তখন সাড়ে বারোটা। ঘন কুঁয়াশার সাথে পাল্লা দিয়ে বইছে হিমেল বাতাস। ফাঁকা শহর,স্তব্ধ নগরী। নারায়ণগঞ্জ রেল স্টেশনে গাদাগাদি কোরে শুয়ে, শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষেরা। যাদের মাথাগোজার জায়গা নেই কোথাও।

জীবিকার তাগিদে দিনভর দিকবিদিক ছোটাছুটি কোরে, রাতে এসে ক্লান্ত শরীর এলিয়ে দেয়, রেলস্টেশনের প্লাটফর্মে। কেউ কেউ একটু শান্তির পরশ পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এই চিত্র নগরীর ফুটপাত,অভিজাতো শপিং মল,টার্মিনাল ও ফুটওভার ব্রীজে।

নারা শীত

যাদের মাথার ওপর ছাদ নেই,হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে সেসব মানুষের জনজীবন। সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা।

অন্যদিকে কনকনে শীতে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তারা শীত উপেক্ষা কোরে পেটের তাগিদে বেরিয়ে পড়ছেন। ফলে, নানা রোগব্যাধীতে আক্রান্ত হচ্ছেন তারা।

ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য ইতোমধ্যে গরম কাপড় ও শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। জানান জেলা প্রশাসক। পুরো শীত জুড়েই এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button