
করোনায় গত অক্টোবরের পর একদিনে সর্বাধিক ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৬৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের।
বাংলাটিভি/জাবেদ



