Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

মেক্সিকোতে যাত্রীবোঝাই গাড়ি উল্টে নিহত ১৩, আহত ১০

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দেশটির মধ্যাঞ্চলের একটি মহাসড়কে যাত্রীবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকে পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নিহতের সংখ্যা আরো বাড়ে। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। মেক্সিকোর জালিসকো প্রদেশে গুয়ানাজুয়াতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button