Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

সংক্রমণের গতি উদ্বেগজনক, স্বাস্থ্যবিধির উপেক্ষায় অবনতি

করোনা মহামারিকালে বর্তমানে দেশে দৈনিক সংক্রমণ শনাক্তের হার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে। বিভিন্ন উপসর্গধারীদের নমুনা পরীক্ষার গড়ে তিনজনের একজন কোভিড পজিটিভ। এমন অবস্থায়ও, রোজকার চলাফেরায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন বেশিরভাগ মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সর্বত্র মাস্ক পরে থাকা এবং দুরত্ব মেনে না চললে, করোনার সংক্রমণ পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।

অধিক সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। টানা কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের উপরে, যেখানে শনাক্তের হার ৩৩ শতাংশে। সেইসাথে বাড়ছে রোগি মৃত্যুর সংখ্যাও। করোনা এমন বিস্তার আবারো চিন্তার ভাজ ফেলেছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের কপালে।

এতো দ্রুত সংক্রমণ ছড়ালেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এখনো  উদাসীন বেশিরভাগ মানুষ। রাস্তাঘাট, বাজার, দোকানপাট সব জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক সাথে রাখলেও পরে থাকেন অনেকেই। আর দুরত্ব মানার তো বালই-ই নেই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে এখনো সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে সামনে পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ।

স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।মহামারী নিয়ন্ত্রণে নিজের ও পরিবারের সুরক্ষায় সকলের সচেতন হওয়ার বিকল্প নেই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button