Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিআন্তর্জাতিকস্লাইডার

আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী আদানি

সম্পদে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি গৌতম আদানি। ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেট ওয়ার্থ’-এর হিসাবে বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও নিয়ে নিয়েছেন আদানি। সম্প্রতি ভারতের শেয়ার বাজারে পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই এই উত্থান বলে মনে করা হচ্ছে। খবর টাইমস নাওয়ের।

এর আগে ২০২১ সালের নভেম্বরেও একবার আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারান আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দু’বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১৮০৮ শতাংশ। একই সময়ে আম্বানির সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

সর্বশেষ হিসাবে, আদানির সম্পদের পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার। বিপরীতে আম্বানির আছে ৮৯.৪ বিলিয়ন ডলারের সম্পদ। তাদের পরে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তাল।

গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ে বিনিয়োগে মনোযোগী হয়েছে।

এদিকে আম্বানির রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় ছয় লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button