Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর-ব্রাজিল ড্র

গতকাল চিলির কালামায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে  টানা ২৮ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা।

ম্যাচের ৯ মিনিটে দি মারিয়ার অসাধারণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল হজমের মিনিটে ১১ পর চিলির পক্ষে গোল করেন ব্ল্যাকবার্ন ফরোয়ার্ড ব্রেরেতন।৩৪তম মিনিটে আর্জেন্টিনার পক্ষে মার্তিনেস গোল করলে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা।

অপর ম্যাচে ইকুয়েডরের কিটোয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র পায় ব্রাজিল ইকুয়েডর। ম্যাচের প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের এমেরসন।ম্যাচের ৬ষ্ট মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার। দ্বাদশ মিনিটে ইকুয়েডরের গোলরক্ষক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ২৬তম মিনিটে আরও এক লাল কার্ড দেখে ব্রাজিল। ৭৫তম মিনিটে ফেলিক্স তরেসের গোলে সমতায় ফেরে ইকুয়েডর।নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময়ে দুই দলই লক্ষ্যের দেখা পায়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button