Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

শক্তিশালী নির্বাচন কমিশনের লক্ষ্যেই আইন করা হচ্ছে : কাদের

একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেই সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। কাদের অভিযোগ করেন, কমিশন গঠন নিয়ে সরকারের এই উদ্যোগকে স্বাগত না জানিয়ে বিএনপি স্বভাবগতভাবেই সমালোচনা করে যাচ্ছে।

এসময় করোনা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ বাড়লে একটি মহল গুজব এবং অপপ্রচার শুরু করে জনমনে ভীতি সঞ্চার করতে চায়। এসব গুজব-অপপ্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button