Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে হেরে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের৷ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে লঙ্কান নারীরা৷ জবাবে নিগার সুলতানা জ্যোতিরা থামে ১১৪ করে৷

কুয়ালালামপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের তিন ম্যাচে দুই দলেরই সমান তিন পয়েন্ট করে। ফলে এই ম্যাচে যারা জিতবে তারাই বার্মিংহামের টিকেট পাবে। এমন সমীকরণে ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্থু। অবশ্য তার আগে লঙ্কা শিবিরে আঘাত হানেন টাইগ্রেস পেসার সুরাইয়া আযমীন।

২৮ বলে ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে ৪৮ রানের ঝড় ইনিংসের সমাপ্তি হয় লঙ্কান অধিনায়কের। শেষদিকে হারশিথা মাদাভি ১৯, নিলাকশীর ২৮ ও সানজিওয়ানির ২০ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

ব্যাট হাতে দেখেশুনে খেলা টাইগ্রেস অধিনায়ক জ্যোতিকে সাজঘরে ফেরান চামারি। ততক্ষণে বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। শেষদিকে ফারজানা হক রান আউটের শিকার হলে স্বপ্নভঙ্গ হয় টাইগ্রেসদের। ফারজানা ৩৯ বলে ৩৩ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ২২ রানের জয় নিয়ে ইংল্যান্ডের পথ ধরে শ্রীলঙ্কা।

কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট ইভেন্টের সাত দল র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই চূড়ান্ত হয় যায়। একটি দলের জন্য পাঁচ দলের বাছাইপর্ব শুরু হয় মালয়েশিয়ায়। অপর তিন দলকে হারিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয় শেষ ম্যাচে। অঘোষিত ফাইনালে পেরে ওঠেনি বাংলাদেশ।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button