Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সিএনজি চালকসহ আহত হয়েছে এক শিশু।

আজ (শুক্রবার) সকাল পৌনে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫),শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)। আহত সিএনজি চালকের নাম রফিক (৫০)। এছাড়া শাকিরা (৫) নামে এক শিশুও আহত হয়েছে এ দুর্ঘটনায়।

মাতুয়াইল এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একই পরিবারের ৩ জন মারা গেছেন। সিএনজিচালক ও এক শিশুর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে সিএনজিতে করে মাতুয়াইল এলাকায় এলে পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কা দেয়। পরে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button