Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না,যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠাগুলো চলছিল, ঠিক সেভাবেই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখি পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করা হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সরকার

সোমবার (১০ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সময় আমাদের সংক্রমণের হার সাত শতাংশের কাছাকাছি ছিল। নতুন করে ঊর্ধ্বমুখী ধারায় এখনও আবার সেটা সাত শতাংশে পৌঁছেছে। তবে তখনকার তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। কারণ তখন ভ্যাকসিনেশন ছিল না, অর্থাৎ তখন কোনও শিক্ষার্থী টিকা নেয়নি। এখন শিক্ষার্থীদের বড় একটা অংশ বিশ্ববিদ্যালয়ের প্রায় সবাই টিকা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের একটা বড় অংশ টিকা নিয়েছে এবং এই মাসের মধ্যে অন্তত এক ডোজ টিকার আওতায় সবাই চলে আসবে। সেই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবো না।

তবে করোনাপরিস্থিতিতে শিক্ষার্থীদের টিকার কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার যে মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যতটুকু খবর পাচ্ছি, যতটুকু মনিটরিং করতে পারছি, তাতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার কাজ চলছে। সেটাকে আরও বেশি কঠোরভাবে মনিটরিং করা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button