Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগজনদুর্ভোগরাজনীতিসরকারস্বাস্থ্য

করোনা নিয়ন্ত্রণে যানবাহনে অর্ধেকযাত্রী পরিবহনসহ শিগগিরই বিধিনিষেধ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় বাস-ট্রেন-লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই নির্দেশনা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,দোকান-পাট রাত ৮টার পর বন্ধের ঘোষণা দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। করোনা পরিস্থিতি ভয়াবহ মনে হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরও চিন্তা করা হবে।করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা কঠোরতা অবলম্বন করবো। মাস্ক ছাড়া বাইরে বর হলেই জেল-জরিমানা করা হবে।

বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, দেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে। ওমিক্রন সংক্রমণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। ওমিক্রনে যুক্তরাজ্যে ১ লাখ ও আমেরিকাতে ৪ লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা চাই না। দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button