Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

ড. কামাল নির্বাচনে অংশ নিচ্ছেন না

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছেন দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

বুধবার দুপুরে ঢাকা–৬ আসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেছেন, ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না।

গণফোরামের এই নেতা বলেন, আমরা দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জোটের বিষয়টা চূড়ান্ত হয়নি। কাল থেকে আমাদের চূড়ান্ত করার কাজ শুরু হবে। জোটের পক্ষ থেকে পরে আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণে মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

জামায়াত প্রসঙ্গে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, তিনি জামায়াত দেখেন না। জামায়াত যাঁরা, তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button