
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে ৫ দফা প্রস্তাব দিয়েছে সাম্যবাদী দল।
ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে দলটির পক্ষ থেকে এসব প্রস্তাব দেয়া হয়।
সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে প্রস্তাবণার বিষয়বস্তু সাংবাদিকদের জানান দিলীপ বড়ুয়া।
বাংলাটিভি/ রাপ্পি



