কলম্বিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত অন্তত ২৩

কলম্বিয়ার আরাউকা প্রদেশে ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে আরেক বিদ্রোহী গোষ্ঠী রেভলুশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সদস্যদের লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়। এদিকে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মাদক পাচারের মতো অবৈধ অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে গোষ্ঠী দু’টির মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার ভেনেজুয়েলার সীমান্তবর্তী আরাউকায় বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে আরেক বিদ্রোহী গোষ্ঠী রেভলুশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সদস্যদের মধ্যে তীব্র লড়াই হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কলম্বিয়ার ওই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দুই ব্যাটেলিয়ন সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে।
বাংলাটিভি/ সাকিব



