
শিশুদের পড়াশোনার বিষয়ে যেমন নজরদারি রাখা হচ্ছে, তেমনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আরো নজরদারিতে রাখতে হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদেরকে একদম শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। তা না হলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় যে ঘাটতি তৈরি হয়েছে, যদি করোনার ভয়াবহতা আগামী শিক্ষাবর্ষে না পড়ে তাহলে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে পরিকল্পনা রয়েছে।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় নবনির্বাচিত ৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বাংলাটিভি/রাজ



