Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

মানিকগঞ্জের সিংগাইরে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা কৃষক

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, অসময়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে, মানিকগঞ্জের সিংগাইরে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে লাখ লাখ টাকা লোকসান হয়েছে। এতে হতাশায় দিন কাটছে কৃষক পরিবারের। আবারো ঘুরে দাঁড়াতে অপেক্ষায় আছেন, সরকারী সহযোগিতার। মানিকগঞ্জের সিংগাইর প্রতিনিধি মোঃ রেজাউল করিমের প্রতিবেদন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর বর্ষা মৌসুমে পানি বের না হওয়ায়, পিছিয়ে গেছে কৃষক। তার ওপর জাওয়াদের প্রভাবে, টানা কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে, উপজেলার সায়েস্তা,জামসা,ধল্লা,জয়মন্টপ,রামনগর ও কানাইনগরসহ বিভিন্ন এলাকার গাজর,আলু,সরিষা,ধনেপাতাসহ বিভিন্ন রবিশস্য ও ফসলি জমি। স্বপ্ন ডুবে দিশেহারা হয়ে পড়েছেন,কৃষকরা।

তবে সবচেয়ে বেশী ক্ষতির সম্ভাবনা রয়েছে গাজর চাষীদের। উপজেলার বিভিন্ন চক ঘুরে দেখা যায়,গাজর চাষীরা ক্ষেত থেকে পানি শুকানোর জন্য, স্যালো মেশিন বসিয়ে পানি অন্যত্র সরিয়ে নিচ্ছে। সরকারী সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা

ক্ষতিগ্রস্থ কৃষকদের নামের তালিকা করে,উর্দ্ধতন মহলে পাঠানোর কথা জানান,উপজেলা কৃষি অফিসার।মানিকগঞ্জে কৃষি ও কৃষককে বাঁচাতে সরকার সার্বিক সহায়তা করবে, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্থ কৃষকদের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button