Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানঅন্যান্য

ভ্রমণ সাহিত্যে অবদান রাখায় সাহিত্যিক উদয় হাকিম পেলেন সংশপ্তক সাহিত্য পুরষ্কার

দেশের খ্যাতিমান প্রথিতযশা সাহিত্যিক উদয় হাকিম ভ্রমণ সাহিত্যে বিশেষ অবদান রাখায় পেলেন সংশপ্তক সাহিত্য পুরষ্কার।এর আগেও এই সাহিত্যিক ‘রহস্যময় আদম পাহাড় বইটির জন্য পেয়েছেন সমরেশ বসু সাহিত্য পুরষ্কার ।

রোববার বিজয়ের সুর্বণ জয়ন্তী এবং সংশপ্তক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদয় হাকিমের হাতে পুরষ্কারের ক্রেস্ট তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।

সংশপ্তক-এর প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমেদ লিটন, বর্তমান সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সারসহ অন্যান্যরা।

আধুনিক বাংলা সাহিত্যের ভ্রমণ শাখায় শক্তিশালী লেখক উদয় হাকিম। এ পর্যন্ত তিনি ভ্রমণ বিষয়ে তিনটি বই লিখেছেন। যার সবগুলোই ব্যাপক পাঠকপ্রিয় হয়েছে। ভ্রমণ সাহিত্যে তিনি আধুনিক ধারার সূচনা করেছেন। যা পাঠককূলের কাছে ব্যাপক গ্রহণযোগ‌্যতা পেয়েছে। উদয় হাকিমের মোট বইয়ের সংখ্যা ১০টি। তার লেখা সবগুলো বই পাঠকপ্রিয়তা পেয়েছে।

তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ; ‘রহস্যময় আদম পাহাড়; ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা; ‘হেলিচেয়ার; ‘ভূতের মহাসমাবেশ ইত্যাদি।

কাজ করেছেন প্রথম আলো,চ্যানেল আই, সিএসবি নিউজ এবং কালের কণ্ঠসহ খ্যাতিমান মিডিয়া হাউজে।বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম এর উপদেষ্টা সম্পাদক এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তিনি ‘ত্রিবেণী’ নামে জনপ্রিয় একটি মিউজিক প্রোগ্রামের উপস্থাপক। মিডিয়া থেকে শুরু করে কর্পোরেট জগত প্রতিটি অঙ্গনেই রাখছেন কৃতিত্বের ছাপ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button