আন্তর্জাতিকঅপরাধআইন-বিচারজনদুর্ভোগ
কঙ্গোয় ক্রিসমাসের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি রেস্তোরাঁয় ক্রিসমাস উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬ আহত ১৩ জন।
দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরে গতকাল এ ঘটনায় হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ বলছে, রেস্তোরাঁ ভবনে ঢোকার সময় তারা বোমা হামলাকারীকে বাধা দেয়। বাধা পেয়ে বোমা হামলাকারী ভবনের প্রবেশপথে নিজেকে বোমায় উড়িয়ে দেন। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন দেশটির কর্মকর্তারা। গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট।তবে কোনো গোষ্ঠী প্রকাশ্যে এখন পর্যন্ত এ হামলার দায় নেয়নি।দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে ৩০ জনের বেশি মানুষ ছিলেন। তাঁরা ক্রিসমাস উদ্যাপন করছিলেন।
বাংলাটিভি/শহীদ



