Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন; সকল প্রস্তুুতি সম্পন্ন

চতুর্থ ধাপে ৮৪২টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে। এ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে ভোটগ্রহণের দিন আরও তিন দিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএম এ ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ পরিপত্রও জারি করেছে ইসি। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ধাপে মোট ২৯৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৬টি রাজনৈতিক দল এই ধাপে প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ। এর আগে তৃতীয় ধাপে ৫৬৯ জন, দ্বিতীয় ধাপে ৩৬০ জন এবং প্রথম ধাপে ১৩৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ছয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে তিন ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ১১ নভেম্বর, প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে  পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ৭০৭টি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button