Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

আসন্ন একাদশ জাতীয় নির্বাচন থেকে দূরে থাকছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। তার মেয়ে সারা হোসেনও নির্বাচন অংশ নিচ্ছেন না বলেও জানা। গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় নেই ড. কামাল হোসেনের নাম। কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী এ তথ্য জানান। এসময় তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন- ‘নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।’

আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এদিকে ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,‘ ড. কামাল হোসেন একটি আসন থেকে নির্বাচন করলে ভালো হতো। কিন্তু তিনি কেন করছেন না, তা জানতে পারছি না।’

সংশ্লিষ্ট খবর

Back to top button