Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ। মেয়েদের দুর্দান্ত এ জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধায় ৬টায় ফাইনাল ম্যাচ শুরু হয় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। খেলার শুরু থেকেই ভারতের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে আক্রমনাত্বক ফুটবল উপহার দিলেও গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে থাকে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৭৯ মিনিটে শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই আনাই মগিনি দূরপাল্লার শট করে এগিয়ে দেন বাংলাদেশকে। এসময় উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। এই গোলেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিয়ে যায় বাংলাদেশকে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখল গোলাম রব্বানী ছোটনের দল।

ম্যাচের ৭৬ মিনিটে ঋতুপর্ণার কর্নার কিক থেকে রিপার শুটে বল গোললাইন ক্রস করে জালে জড়ালেও, সহকারী রেফারি পতাকা তুলে দেন অফসাইডের। এরপর মিনিটে মিনিটে উত্তেজনা ছড়ায় ম্যাচে, শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় আনাই মুঘিনির বক্সের বাইরে থেকে নেয়া শট আটকাতে পারেননি ভারতের গোলরক্ষক।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button