Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

শীত জেঁকে বসতেই রাজশাহীর বিভিন্ন অঞ্চলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছীরা

কুয়াশাভেজা শীতের সকালে গাছ থেকে রসের হাড়ি,মাটির কলস নামানোর দৃশ্য, কিংবা বাড়ির উঠোনে গুড় পাকানো মানেই শীতের পিঠা-পুলির উৎসব আয়োজন। শীত জেঁকে বসতেই, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় এমন দৃশ্য। আর এ জেলার খেজুর রসের গুড়ের চাহিদা বেশি হওয়ায়, এরই মধ্যে রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত গাছীরা।

শুধু দেশেই নয়, দেশের বাইরেও কদর রয়েছে রাজশাহীর খেজুর গুড়ের। হিম হিম ঠান্ডায় জেকে বসেছে শীত। আর শীতকালের অন্যতম অনুসঙ্গ খেজুরের রস। শীতের আগমনেই গ্রামে গ্রামে খেজুরে রস সংগ্রহের ধুম পড়ছে। তাই ব্যস্ত সময় পার করছেন, গাছী ও তাদের পরিবারের সদস্যরা।

খেজুর

কৃষি বিভাগের তথ্য মতে,রাজশাহীতে প্রায় ১২ লাখ খেজুরের গাছ রয়েছে। তবে জেলার বাঘা, চারঘাট,পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি। আর শীত মৌসুমে এ জেলায় ৬ হাজার ৮শ ৮৩ মেক্টিক টন খেজুর গুড় উৎপাদন হয়। ইতোমধ্যে গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি করে বাজারে বিক্রি শুরু করেছেন গাছিরা। আর দাম ভাল পাওয়ায় খুশি তারা।

বাণিজ্যিক ভিত্তিতে খেজুরগাছের বাগান করা গেলে, রস সংগ্রহ এবং গুড় তৈরির কাজ লাভজনক ও সম্ভাবনাময় শিল্প হয়ে উঠবে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button