Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবাসী ও শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক। নিহত বাংলাদেশি যুবক শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলীপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ইব্রাহিম আলী (২৫)।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত আড়াইটার দিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতরাতে সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে বিজিবি সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছে। লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button