
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫০ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬০ জনের। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে উঠলেন বলে জানিয়েছে অধিদফতর।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ১০৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন তাদের মধ্যে দু’জনই পুরুষ। তাদের সবার হাসপাতালে সরকারি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বাংলাটিভি/ রাপ্পি



